ঢাকাMonday , 4 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে পিকনিকের বাস উল্টে সাতক্ষীরার এক শিশু নিহত, আহত ২০

admin
March 4, 2019 10:40 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের শ্রীরামপুরে পিকনিকের বাস উল্টে সাব্বির (৫) নামে এক শিশু নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার (৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরার আগরদাড়ি এলাকার ৫০ জন নারী, পুরুষ ও শিশু পিকনিকে যাচ্ছিলেন খুলনার গিলাতলায়। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি শ্রীরামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৫ বছর বয়সী সাব্বির মারা যায়। আহত হয় ২০ জন। স্থানীয়রা প্রথমে আহতদের উদ্ধার কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। আহতদেরকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের মধ্যে আনিকা (২), রুহী (২) ও মুস্তাকীন (১২) নামে তিন জনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কেশবপুর থানার ওসি মো. শাহীন জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ৬-৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।