ঢাকাMonday , 4 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় কিশোরী প্রতিবন্ধীদের সেবা বিষয়ক সভা

admin ঢাকা
আপডেট: 4 March 2019, 22:37

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কিশোরী প্রতিবন্ধীদের যৌন, প্রজনন স্বাস্থ্য ও সেবা প্রকল্প বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার হাদিপুরস্থ ডিআরআরএর ট্রেনিং রুমে নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার আয়োজনে ডিআরআরএর সহযোগিতায় কিশোরী-নলেজ অন ইনক্লুসিভ সেক্সুয়ালিটি এন্ড হেলথ্ রাইটস প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিআরআরএর ডিএম, (এমসিপি) জিএম আনজীর হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, জেলা সমাজসেবা অফিসার দেবাশীষ সরদার, জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর লতিফ, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাই, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, ডিআরআরএর জেলা ম্যানেজার আবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *