সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আকতারের গণসংযোগ
সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা কাজী আকতার হোসেন পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
সোমবার (৪ মার্চ) দিনভর তিনি সাতক্ষীরা পৌরসভার বড়বাজার, হাটের মোড়, কেস্টময়রার মোড়, পিএনস্কুল মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আনিসুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহছান হাবিব অয়ন, জাহাঙ্গীর কবির পলাশ, মকবুল হোসেন, মাসুদ, পেলে, মনোয়ার, মনি, শুকুর মাহমুদ, বাবু, বিপ্লব, মাহিন প্রমুখ।
গণসংযোগকালে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের জোয়ারে ভাসছে গোটা দেশ। উন্নয়নের ছোঁয়া ইতোমধ্যে সাতক্ষীরার প্রতিটি অঞ্চলে লেগেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামীতে সাতক্ষীরা সদর উপজেলাকে আধুনিক উপজেলায় পরিণত করতে তিনি ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply