ঢাকাMonday , 4 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অসুস্থ বাবার নিকট থেকে সম্পত্তি লিখে নেওয়ার পাঁয়তারা!

admin ঢাকা
আপডেট: 4 March 2019, 22:33

ডেস্ক রিপোর্ট: ভাইয়ের বিরুদ্ধে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত বৃদ্ধ পিতাকে দেখভালের উদ্দেশ্যে নিজের কাছে রেখে সুকৌশলে সম্পত্তি লিখে নেওয়ার অপচেষ্টার অভিযোগ করেছেন অপর ভাই। ঘটনাটি শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর জয়নগর গ্রামের।
সূত্র জানায়, জয়নগর গ্রামের আহম্মদ আলী সরদারের দুই ছেলে ও তিন মেয়ে। বৃদ্ধ আহম্মদ আলী সরদার ইতোমধ্যে দুইবার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তার স্ত্রী প্যারালাইজড। আহম্মদ সরদারের বড় ছেলে মিজানুর সরদার তার পিতার জমি থেকে নিজ প্রাপ্যের অংশে বসবাস করছেন। মিজানুর সরদারের ছোট ভাই সিরাজুল সরদার তার পৈত্রিক জমিতে বসবাস না করে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের সাপখালীতে বসবাস করেন। সম্প্রতি অসুস্থ পিতামাতাকে বড় ভাইয়ের বাড়ি থেকে দেখভালের উদ্দেশ্যে সিরাজুল সরদার তার নিজবাড়ি সাপখালীতে নিয়ে গিয়ে পিতার নামে রেকর্ডীয় জয়নগর মৌজার ১১৫ খতিয়ানের ৬৬০ দাগের ৪৮ শতক ও ৯৫ খতিয়ানের ৭৯৪ দাগের ৯ শতক মোট ৬৭ শতক নিজ নামে লিখে নেওয়ার পাঁয়তারা শুরু করেন। যার মধ্যে অংশনামা অনুযায়ী সিরাজুল সরদারের প্রাপ্য অংশ মাত্র ১৬ শতক। আর বাকি অংশ মিজানুর সরদার ও তার তিন বোনের প্রাপ্য। কিন্তু পিতা মাতাকে দেখভালের কারণে সিরাজুল পুরো সম্পত্তি নিজেই ভোগদখলের উদ্দেশ্যে নিজ নামে রেকর্ড করার পাঁয়তারা করছে।
এ বিষয়ে সিরাজুল যাতে অপর ভাই বোনদের প্রাপ্য হক নষ্ট করে নিজ নামে রেকর্ড করতে না পারে সেজন্যে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *