ঢাকাMonday , 4 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা ও সদর রেজিস্ট্রার এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে স্মারকলিপি পেশ

admin ঢাকা
আপডেট: 4 March 2019, 22:28

সাতক্ষীরা জেলা ও সদর রেজিস্টার এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি পেশ করেছে সাতক্ষীরা জেলা ভূমিহীন ঐক্য পরিষদ। সোমবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কাছে এই স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ভূমিহীন ঐক্য পরিষদের সভাপতি কওছার আলী, সহ-সভাপতি মফিজুর রহমান, হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, মনিরুজ্জামান টুটুল, দপ্তর সম্পাদক বাবলু হাসান, মহিলা নেত্রী নাজমা, পৌর সভাপতি হোসেন মাহমুদ ক্যাপটেন, সহ-সভাপতি সাহিদা আক্তার ময়না, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ঘুষ, দুর্নীতি ও সাধারণ মানুষকে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা আদায় করে কালো টাকার পাহাড় গড়েছেন সাতক্ষীরা জেলা রেজিস্টার, সাব রেজিস্টার এবং তাদের সহযোগীরা। এ ছাড়াও জমির শ্রেণি পরিবর্তন করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে দলিল রেজিস্ট্রির অভিযোগ তো আছেই। সম্প্রতি এসব ঘটনায় কয়েকজন দলিল লেখকের লাইসেন্স বাতিল হলেও থেমে নেই তাদের দুর্নীতি। জেলা রেজিস্ট্রারকে ম্যানেজ করে সাব রেজিস্ট্রার তার সহযোগিতায় অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঘুষের টাকা আদায় করার জন্য দলিল লেখক সমিতির সভাপতি রুহুল কুদ্দুসসহ কয়েকজন ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন তারা। জেলা রেজিস্টারের নির্দেশে সাব রেজিস্টার রফিকুল আলমের কথা মত প্রতিদিন প্রায় ১০ লক্ষ টাকা ঘুষ আদায়ের মিশন বাস্তবায়ন করে যাচ্ছে ওই চক্র। জেলা ও সাব রেজিস্টারের নেতৃত্বে বর্তমানে রেজিস্ট্রি অফিস এখন অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।
এতে আরও বলা হয়, ইতোপূর্বে সাব ও জেলা রেজিস্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *