ঢাকাMonday , 4 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও জাতির পিতার জন্মমাস: শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১১ দিনব্যাপী বইমেলা শুরু হবে ৭ মার্চ

admin ঢাকা
আপডেট: 4 March 2019, 21:35

ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং জাতির পিতার জন্মমাস উপলক্ষ্যে ১১ দিনব্যাপী বইমেলা শুরু হবে আগামী ৭ মার্চ।
মহান মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠেয় এই মেলায় রাজধানীর ৫০টি প্রকাশনা সংস্থাসহ মোট ৬৮টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। সোমবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বই মেলা সংক্রান্ত প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করে পাঠ অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ বইমেলার আয়োজন করা হয়েছে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠেয় বইমেলা জাকজমকপূর্ণ করতে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং প্রতিটি স্টলে শতকরা ৩০ ভাগ ছাড়ে বই বিক্রির ব্যবস্থা থাকবে। এছাড়া মেলায় মিডিয়া সেল এবং ফ্রি ওয়াইফাই জোন থাকবে। মেলা চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে ৭ মার্চ মেলার উদ্বোধন করবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মেলায় প্রধান আলোচক থাকবেন বাংলদেশ সৃজনশীল জ্ঞান প্রকাশনী সংস্থার সহ-সভাপতি খান মাহাবুব। এছাড়া মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ।
ঢাকা থেকে বইমেলায় অংশগ্রহণ করবে বাংলা একাডেমি, সময় প্রকাশন, অনন্যা, অন্বেষা প্রকাশন, কাকলী প্রকাশনী, রিদম প্রকাশনা সংস্থা, পার্ল পাবলিকেশন্স, চারুলিপি প্রকাশন, তাম্রলিপি, বিশ্বসাহিত্য ভবন, ভাষাচিত্র, সন্দেশ, ইতি প্রকাশন, মুক্তচিন্তা, কথাপ্রকাশ, অ্যাডার্ন পাবলিকেশন, কথামেলা প্রকাশন, শিরিন পাবলিকেশন, ধ্রুবপদ, সাম্প্রতিক প্রকাশনী, রোদেলা প্রকাশনী, বিদ্যাপ্রকাশ, মূর্ধন্য, সাহিত্য বিকাশ, বিজ্ঞান একাডেমি, সংবেদ, সূচয়নী পাবলিশার্স, প্রজ্বলন প্রকাশ, ঝিঙেফুল, জাতীয় গ্রন্থ প্রকাশন, হাওলাদার প্রকাশনী, অয়ন প্রকাশন, জয়তী, আদর্শ, ন্যাশনাল পাবলিকেশন, জাগৃতি প্রকাশনী, সাঁকোবাড়ি প্রকাশন, নওরেজ কিতাবিস্তান, পাঞ্জেরী পাবলিকেশন লিমিটেড, পুথিনিলয়, অনার্য পাবলিকেশন লিমিটেড, কলি প্রকাশনী, অনিন্দ প্রকাশ, শব্দশৈলী, পাললিক সৌরভ, শোভা প্রকাশ, হাসি প্রকাশনী ও আকাশ। এর বাইরেও আরো ১৫ প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর দেওয়ান আকরামুল হক, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *