ঢাকাMonday , 4 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: চকবাজারের মৃত্যুপুরী

admin
March 4, 2019 8:40 pm
Link Copied!

হঠাৎ করেই মাঝরাতে কি যে হলো ভাই
অগ্নিদগ্ধ ভাইবোনদের কান্না শুনতে পাই।
করছিল কেউ বেচাকেনা, ফিরছিলো কেউ বাড়ি,
একমুহূর্তেই সব জমালো কবর দেশে পাড়ি।
রেখে গেল কেউ অবুঝ শিশু চিরতরে এতিম করি,
মাটিতে পড়ে কেউ গড়াগড়ি করছে প্রিয়জন হারিয়ে তারই।
সহায় সম্বল হারিয়ে কেউবা করছে আহাজারি
সন্তান হারানো মায়ের কান্না আকাশ করছে ভারি।
কেউবা নিচ্ছে আপন মানুষের লাশটা ধরাধরি করি
এ যেন চিরচেনা জায়গা নয়, কোন এক মৃত্যুপুরী।
থেকে থেকে কান্নায় কেউ ভেঙে পড়ছে বন্ধু হারিয়ে তারই
প্রিয়হারা বিয়োগ ব্যথায় গুমরে কাঁদছে অবলা-সরলা নারী।
সান্তনার কোন ভাষা নেই আজ, যেন ডুবে গেছে আশার তরী
পরপারে যেন ভালো থাকে তারা এই দোয়াই শুধু করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।