শ্যামনগর প্রতিনিধি: আওয়ামী লীগ মনোনীত শ্যামনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন। তাই সবকিছু ভুলে সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।
রোববার (৩ মার্চ) বেলা ১১টায় উপশহরের জেসি কমপ্লেক্স হলরুমে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফর আলম বাবু, দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুুুুকুল, নুুুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার আহমেদ, রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন, ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএম শোকর আলী, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স.ম আব্দুস সাত্তার, শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, সহ-সভাপতি আব্দুুুর রশিদ গাইন, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম খলিলুর রহমান বাবু, সাধারণ সম্পাদক সাইদ-উজ-জামান সাইদ, শ্যামনগর উপজেলা তাঁতীলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, ফয়সাল আহমেদ সুমন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরুজ্জামান টুটুল, শ্যামনগর উপজেলা সৈনিকলীগের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুস সবুর মোড়লসহ শ্যামনগরের ১২টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
