ঢাকাSunday , 3 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদী

admin ঢাকা
আপডেট: 3 March 2019, 21:46

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে রোববার দিনভর উপজেলার দক্ষিণ শ্রীপুর বাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদী।
গণসংযোগকালে তিনি বলেন, কালিগঞ্জে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে উপজেলার জলাবদ্ধতা, সুপেয় পানি, মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল সমস্যা সমাধানে নাগরিক কমিটি গঠন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি নরিম আলী মাষ্টার, দক্ষিণশ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রশান্ত সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল-মামুন সরদার, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্ডি চরন মন্ডল, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, অ্যাডভোকেট হাবিব ফেরদাউজ শিমুল, রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *