ঢাকাSunday , 3 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ভবন সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

admin ঢাকা
আপডেট: 3 March 2019, 21:43

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (০৩ মার্চ) বিকালে বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দেশের মানুষ নৌকায় ভোট দিয়েছে বলেই দেশের সর্বক্ষেত্রে এতো উন্নয়ন। জননেত্রী শেখ হাসিনা শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের অভূতপূর্ব উন্নয়ন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. আবু জায়েদ, সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর মো. আফাজ উদ্দিন, বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কওছার আলী, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠান রুপা এন্টারপ্রাইজের ম্যানেজার মো. আবু তাহের প্রমুখ।
প্রসঙ্গত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ঊর্ধ্বমূখী সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ৪৭ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট (৩০০০ স্কুল) বিদ্যমান একতলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইনজামামুল হক ইনজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *