ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অভিভাবক সমাবেশ

admin ঢাকা
আপডেট: 11 August 2018, 16:22

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ’১৮-১৯ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ইনচার্জ ড. এমএম নজমুল হক, কম্পিউটার বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, আরএসি বিভাগীয় প্রধান মো. এনামুল হাসান, ইলেক্ট্রনিকস বিভগীয় প্রধান শেখ আহসান কবির, শিক্ষক মো. ইসমাইল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি শেখ মাহমুদুল হাসান, শিক্ষার্থী মো. অহিদুজ্জামান, নবাগত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, মো. আশিকুর রহমান, অভিভাবক মো. আব্দুস সালাম প্রমুখ।
সমাবেশে জেলা প্রশাসক বলেন, “মধ্যম আয়ের দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে। সেই সাথে শিক্ষা ব্যবস্থারও আমূল পরিবর্তন হয়েছে। শুধু অর্থনৈতিকভাবে উন্নয়ন নয়, জাতিগতভাবে উন্নয়ন করতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের স্কুল-কলেজে পাঠিয়ে বসে থাকলে হবে না। তাদের পড়া-শুনা ও গতিবিধির উপর খেয়াল রাখতে হবে এবং দেখতে হবে যেন তারা মাদকাসক্ত না হয়।’ অনুষ্ঠান পরিচালনা করেন ট্যুরিজম বিভাগীয় প্রধান মো. আবুবক্কর সিদ্দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *