ঢাকাSunday , 3 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আমার নির্বাচনী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে জরাজীর্ণ ভবন থাকবে না: এমপি রবি

admin ঢাকা
আপডেট: 3 March 2019, 20:50

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৩ মার্চ) সকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাফিজুর রহমান খান বিটু’র সভাপতিত্বে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠানে জরাজীর্ণ ভবন থাকবে না। আলোকিত মানুষ হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত নতুন ভবনের বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। এ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন ভবনে ভাল পরিবেশে শিক্ষা নিয়ে শিক্ষার আলোয় সমাজকে আলোকিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা মুস্তাফিজ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সৈয়দ আহম্মদ খান মনু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আক্তার হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, এন.বি.আই.ডি.জি.পি.এস-০১ প্রকল্পের আওতায় ৮৫ লক্ষ ৩৩ হাজার ২শ’২৬ টাকা ব্যয়ে এলজিইডির বাস্তবায়নে ভবনটি নির্মাণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *