ঢাকাSaturday , 2 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫

admin
March 2, 2019 9:43 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে গাবতলা খেয়াঘাটের কাছে ও দুপুরে গুনাকরকাটি সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, কাদাকাটি ইউনিয়নের ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের জুনায়েদ হোসেন তার বাবা রফিকুল ইসলাম ও চাচা জাহাঙ্গীর আলিকে নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন। সকাল এগারটার দিকে তারা গুনাকরকাটি সেতুর উপর পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনভ্যানের সংঘর্ষ হয়। এতে আহত মটর সাইকেল যাত্রী জাহাঙ্গীর আলি (৪০) ও ভ্যানচালক মহাজনপুর গ্রামের মৃত মান্নান ঢালীর ছেলে শাহিনুর (১৮) কে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, বেলা দেড়টার দিকে চাঁদপুর গ্রামের মৃত পাশা কর্মকারের মেয়ে পূর্ণিমা রানী (৪৫) ইঞ্জিনভ্যান যোগে গাবতলা খেয়াঘাটের কাছে পৌঁছুলে সামনের দিক থেকে আসা একটি পিকআপের (নং খুলনা মেট্রো-ন-১১-১৪৬৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী পূর্ণিমা মারাত্মক ভাবে জখম হন এবং আরো দুই যাত্রী সামান্য আহত হয়। গুরুতর আহতাবস্থায় পূর্ণিমাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।