ঢাকাSaturday , 2 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোটের সভা

admin ঢাকা
আপডেট: 2 March 2019, 21:38

কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী সভা শুক্রবার বিকেল ৪টায় উপজেলা আর্য্য মন্দিরে অনুষ্ঠিত হয়। জাতীয় হিন্দু মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. প্রতিরাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণপদ ঘোষ। সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি প্রভাষ মন্ডল, সহ-সভাপতি জয় কুমার দাস, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরদার, যুগ্ম সম্পাদক উজ্জ্বল মন্ডল, প্রচার সম্পাদক বলাই চন্দ্র দাশ, দপ্তর বিষয়ক সম্পাদক স্বপন চ্যাটার্জী, বিষ্ণুপুর ইউনিয়নের সভাপতি রনজিত বিশ্বাস, ধলবাড়িয়া ইউনিয়নের সভাপতি তাপস মন্ডল, কৃষ্ণনগর ইউনিয়নের সভাপতি মনোরঞ্জন সরদার, মথুরেশপুর ইউনিয়নের আহবায়ক বিজয় সরদার, চাম্পাফুল ইউনিয়নের সদস্য সচিব পলাশ সরদার, স্বপন তরফদার, সমির মল্লিক, দেবাশীষ রায়, পরিতোষ মন্ডল, মিঠুন রায়, মিলন অধিকারী, সনত ঘোষ, প্রকাশ চন্দ্র সরদার, আনন্দ রায়, সুকদেব রায়, লক্ষীকান্ত দেবনাথ, যুব জোটের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সিদাম বিশ্বাস, ভাড়াশিমলা ইউনিয়ন প্রতিনিধি মানিক সরকার ও প্রকাশ দেবনাথ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার লক্ষণ সরকার। হিন্দু মহাজোটের সিনিয়র যুগ্ম সম্পাদক মাস্টার মৃত্যুঞ্জয় মন্ডলের সঞ্চালনায় সভার শুরুতে ঢাকা চকবাজারে সংঘঠিত অগ্নিকান্ডে নিহতদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরাবতা পালন ও প্রার্থনা পরিচালনা করেন আমিয়ান গৌড়ীয় মঠের ভারপ্রাপ্ত মহারাজ ভক্তি ভৈরব কেশব মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *