ঢাকাSaturday , 2 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 2 March 2019, 21:26

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অয়েশ কুরুনি বাবু কারিকর (১৫) নামে এক নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল ১০টার দিকে আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিছট বাজারে এ দুর্ঘটনা ঘটে। বাবু কারিকর আনুলিয়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের লিয়াকত আলী কারিকরের ছেলে। ইউপি সদস্য আনন্দ কুমার দাশ জানান, অন্যান্য নির্মাণ শ্রমিকের সাথে বাবু স্থানীয় বিছট বাজারে জনৈক রিপনের দ্বিতীয় তলায় জলছাদের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার একটি হাত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে ছিটকে রাস্তার উপর পড়ে। অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধারের আগেই বাবু ঘটনাস্থলে মারা যায়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *