ঢাকাSaturday , 2 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউল হক দোলনের গণসংযোগ

admin
March 2, 2019 8:41 pm
Link Copied!

কাশিমাড়ী প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী গণসংযোগ করেছেন। শনিবার (২ মার্চ) বিকাল ৪টায় তিনি কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী বাজার, নতুন বাজার, জয়নগর বাজার, শংকরকাটি বাজারে গণসংযোগ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও শ্যামনগর উপজেলাা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, শ্যামনগর উপজেলাা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, ডা. গোলাম মোস্তফা মফু, শ্যামনগর উপজেলা যুবলীগের গোলাম মোস্তফা বাংলা, উপজেলা আওয়ামী লীগ নেতা আ. সবুুুর মোল্ল্যা, কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি স.ম রেজাউল ইসলাম, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য রাশিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নুরুজ্জামান টুটুল, যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল প্রমুখ।
এ সময় তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন এবং জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ‘গ্রাম হবে শহর’ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে সকলের কাছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।