ঢাকাSaturday , 2 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জমঈয়তুল মোদারেসীন নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবুর মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 2 March 2019, 20:37

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জমঈয়তুল মোদারেসীন নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবু।
শনিবার (২ মার্চ) দুপুরে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ জমঈয়তুল মোদারেসীন সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রউফ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইসরাঈল হোসেন, বাংলাদেশ জমঈয়তুল মোদারেসীন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীন। বক্তব্য রাখেন, হেড মুফতি আখতারুজ্জামান, হাফেজ আসাদুজ্জামান, প্রভাষক আব্দুল ওয়ারেছ, মাওলানা আব্দুল লতিফ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ।
সভায় সাতক্ষীরা সদর উপজেলার ৪৬টি মাদ্রাসার প্রধান ও শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বাংলাদেশ জমঈয়তুল মোদারেসীনের শিক্ষকবৃন্দ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আসাদুজ্জামান বাবুকে সমর্থন দেন এবং নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভোট প্রদানের মাধ্যমে তাকে আবারো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবু সারাদিন উপজেলার ধুলিহর, ব্রহ্মমরাজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *