ঢাকাFriday , 1 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও আদর্শ কলারোয়া উপজেলা গঠনে ভোট চাইলেন স্বপন

admin ঢাকা
আপডেট: 1 March 2019, 22:25

হেলাতলা (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুক্রবার গভীর রাত পর্যন্ত গণসংযোগ করেছেন তিনি। এসময় উপজেলার জালালাবাদ, জয়নগর, কুশোডাঙ্গা ও যুগিখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগের পাশাপাশি পথসভায় বক্তব্য রাখেন ফিরোজ আহমেদ স্বপন।
এসময় তিনি বলেন, শেখ হাসিনার ভিশন বাস্তবয়ন ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিকল্প নেই। এ সময় আগামী ২৪ মার্চ সকলকে স্বতস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও আদর্শ কলারোয়া উপজেলা গঠনের জন্য নৌকা মার্কায় ভোট দিন।
গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, জালালাবাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি বেনজির হোসেন হেলালসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *