ঢাকাFriday , 1 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের মোটরসাইকেল শোডাউন

admin ঢাকা
আপডেট: 1 March 2019, 22:12

এমএ মামুন, দেবহাটা: দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি মোটরসাইকেল শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার বিকাল ৪টায় তিনি পারুলিয়া বাসস্টান্ড থেকে শুরু করে সখিপুর, ঈদগাহ, দেবহাটা সদর, ঘলঘলিয়া, নওয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে গিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, আমি নেতাকর্মীদের অনুরোধে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করি। দলীয় কাউন্সিলেও বিপুল ভোটে জয় লাভ করি। কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক না দেওয়ায় আমি বিদ্রোহী প্রার্থী হইনি। আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছি। কিন্তু জনগণের পাশে ছিলাম, আছি, থাকব। সুখে, দুঃখে সাধারণ মানুষের পাশে থেকে দেবহাটাকে এগিয়ে নিতে কাজ করব। আশা করি সর্বস্তরের আস্থাভাজন হয়ে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের সহযোগী হব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নির্মল কুমার, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি ইয়ামিন আলী মোড়ল, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা দুলাল চন্দ্রসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *