হেলাতলা (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় ‘ভোটার হবো, ভোট দেবো’ স্লোগানে প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে নির্বাচন অফিসের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাচন আফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ।
আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, সমবায় অফিসার নওশের আলী, সহকারী নির্বাচন অফিসার রেজাউল ইসলাম প্রমুখ।
আরও ছিলেন, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক শেখ রাশেদুল হাসান কামরুল, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু প্রমুখ।
অনুষ্ঠান শেষে তরুণ ভোটারদের ছবি তুলে নতুন পরিচয়পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও আরএম সেলিম শাহনেওয়াজ।
