ঢাকাThursday , 28 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 28 February 2019, 21:43

ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, জেলা শিক্ষা অফিসার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোশারফ হোসেন মশু, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টনসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য, ২৫শে মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *