ঢাকাThursday , 28 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 28 February 2019, 21:41

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে আসন্ন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবু ও ভাইস চেয়ারম্যান পদে রাশেদুজ্জামান রাশিকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় শহরের খুলনা রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাবেক ছাত্রনেতা মো. রাশেদুজ্জামান রাশি। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শুকুর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বশির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ওয়েহিদুজ্জামান টিটু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সহ-সভাপতি আ. আলিম, সংগঠনের পৌর শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াসাত আলী, কাজী সাইদুর রহমান সাঈদ, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম, সহ-যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি হাজী মহসিন মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, সহ-যুগ্ম সম্পাদক মো. আলম, সহ-সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমান, প্রচার সম্পাদক মুজিবর রহমান, ক্রীড়া সম্পাদক আনারুল ইসলাম, মো. আজগার আলী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সদর উপজেলায় নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবু এবং শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের জেলা শাখার সভাপতি, সাবেক ছাত্রনেতা রাশেদুজ্জামান রাশিকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *