ঢাকাThursday , 28 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর প্রেসক্লাবে জাহিদ সভাপতি, আহসান কবীর সম্পাদক নির্বাচিত

admin ঢাকা
আপডেট: 28 February 2019, 21:25

যশোর প্রতিনিধি: প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জাহিদ হাসান টুকুন। তিনি ৬৫ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফকির শওকত হোসেন ২২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আহসান কবির বাবু। তার প্রতিদ্বন্দ্বী এস এম তৌহিদুর রহমান পেয়েছেন ৪০ ভোট। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। বিকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী।
এতে সহ-সভাপতি পদে আনোয়ারুল কবির নান্টু ও নুর ইসলাম ৪১টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী আমিনুর রহমান মামুন ৩৭ ও মনোতোষ বসু ২৭ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে জাহিদুল কবির মিল্টন ৪৭ ভোট ও সরোয়ার হোসেন ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে অপার দুই প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মুনির ২৮ ভোট ও মোকাদ্দেসুর রহমান রকি ২৬ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে তৌহিদ জামান ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সাকিরুল কবীর রিটন ৩৩ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে কাজী আশরাফুল আজাদ ও ওহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন সমান সংখ্যক ৪৩ ভোট। এই পদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে ৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন তহীদ মনি। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মুন ২৫ ভোট পেয়েছেন। ছয়টি সদস্য পদে আব্দুল ওহাব মুকুল ও এম আইউব সমান সংখ্যক ৪৯ ভোট, আব্দুল কাদের ও ফিরোজ গাজী সমান সংখ্যক ৪৩ ভোট, শফিক সাঈদ ৪১ ভোট ও সৈয়দ শাহাবুদ্দিন আলম ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *