ঢাকাThursday , 28 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে চা পাতা, বাই সাইকেল, গরুর মাংস ও পাতার বিড়ি জব্দ

admin ঢাকা
আপডেট: 28 February 2019, 20:45

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চা পাতা, বাই সাইকেল, গরুর মাংস এবং পাতার বিড়ি জব্দ করেছে। বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টায় কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আশরাফুল ইসলাম এর নেতৃত্বে আমতলী এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় বাই সাইকেল এবং ১১ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়।
এর আগে সকাল ৯টার দিকে তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার হামিদুর রহমান এর নেতৃত্বে কাউনডাংগা এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি ভারতীয় চা পাতা এবং দুই হাজার টাকা মূল্যের ভারতীয় বিড়ি জব্দ ককরা হয়।
অপরদিকে, সকাল ১০টার দিকে ঝাউডাংগা বিওপি‘র টহল কমান্ডার হাবিলদার ওয়াজেদ আলীর নেতৃত্বে রাজ্জাকের মোড় এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে ৬০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *