সাতক্ষীরা মেডিকেল কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০১৯ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক কমিটির আহবায়ক ডা. হরষিত চক্রবর্তী, ক্রীড়া কমিটির আহবায়ক ডা. গাজী নাসির, একাডেমিক কো-অর্ডিনেটর ডা. এএইচএসএম কামরুজ্জামান, গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডা. শংকর প্রসাদ বিশ্বাস, শিশু মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. খান গোলাম মোস্তফা, ডা. শামসুর রহমান, মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, ডা. সুনীল কৃষ্ণ বল, ডা. আমানুল ইসলাম, ডা. মাকসুদুল আনাম, ডা. মেজবাহুল ইসলাম, ডা. মোরশেদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে পড়াশোনা, আচার ব্যবহার ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য বেস্ট স্টুডেন্ট অব এসএমসি সম্মাননা দেওয়া হয়েছে চতুর্থ বর্ষের কৃতি ছাত্র আলবী খান।

Leave a Reply