ঢাকাWednesday , 27 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে বাল্যবিয়ে: ইউপি সদস্যের ৬ মাসের কারাদণ্ড

admin ঢাকা
আপডেট: 27 February 2019, 22:32

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে বাল্য বিয়ের আয়োজন করায় এক ইউপি সদস্যকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের ২ ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জব্বার বুধবার দুপুরে তার মেয়ে দাখিল পরীক্ষার্থীকে বিয়ে দেওয়ার আয়োজন করেছিল।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউপি সদস্য আব্দুল জব্বারকে ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান বলেন, আব্দুল জব্বার তার অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করেছিল। এ কারণে তাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *