ঢাকাWednesday , 27 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পরিবেশ আদালত বাস্তবায়নে স্মারকলিপি পেশ

admin ঢাকা
আপডেট: 27 February 2019, 22:27

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোলজি খুলনাতে অবস্থিত আমেরিকান কর্নারের পরিবেশ ক্লাবের উদ্যোগে পরিবেশ আদালত বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আমেরিকান কর্নার খুলনার পরিবেশ ক্লাব ও বিভিন্ন পরিবেশ বাদী সংগঠনের উদ্যোগে খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেনের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন বলেন, পরিবেশ রক্ষায় যে কোন পদক্ষেপ নিতে খুলনা জেলা প্রশাসক প্রস্তুুত রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমেরিকান কর্নার খুলনার কো-অর্ডিনেটর ফারজানা রহমান, এনউবিটি খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ, ছায়া বৃক্ষ এর পক্ষ থেকে মাহফুজুর রহমান মুকুল, মাহবুব আলম বাদশা, কামাল মনির, জনাব শেখ নূর আলম মিঠু, পরিবর্তন খুলনার পক্ষ থেকে হাদী উজ্জামান, সালমা খাতুন, মাফরুফা খাতুন সাথী, বাংলাদেশ ইউথ ইনভায়ারমেন্ট ইনেসিএটিভের সদস্য মো. আশাদুজ্জামান চন্দনসহ আমেরিকান কর্ণার খুলনার পরিবেশ ক্লাব এর সকল সদস্যবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *