ঢাকাWednesday , 27 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জয়নগরে দুই দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

admin ঢাকা
আপডেট: 27 February 2019, 22:04

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগে কলারোয়ার জয়নগরে দুই দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চার্জ দিতে না পারায় সাময়িকভাবে বিকল হয়ে পড়েছে মোবাইল ফোন। একই সাথে ফ্রিজ, টিভি, চার্জার ভ্যানসহ অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসগুলোও অকেজো হয়ে পড়েছে।
এজন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।
জয়নগর বাজারের কেদারের চায়ের দোকানে জেনারেটর সুবিধা থাকায় মোবাইল ব্যবহারকারীরা চার্জ দিতে হুমড়ি খিয়ে পড়ছে।
সরসকাটি অভিযোগ কেন্দ্র সূত্র জানায়, সরসকাটি থেকে মানিকনগর পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করা হয়েছে। জয়নগর পর্যন্ত স্বাভাবিক হতে সময় লাগবে।
কয়েক জন ফ্রিজ ব্যবহারকারী জানান, বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা মাছ, মাংসসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *