ঢাকাWednesday , 27 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার ঘোষনগরে লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতনের ৬ দিনব্যাপী মহোৎসব শুরু ৪ মার্চ

admin
February 27, 2019 9:56 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা উপজেলার ঘোষনগরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন ধামের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছয় দিনব্যাপী মহোৎসব শুরু হবে ৪ মার্চ। এর মধ্যে সোমবার ৪ মার্চ সারা রাতব্যাপী শিব রাত্রি ও ব্রত উদযাপন। ৫ মার্চ প্রভাত হতে সন্ধ্যা পর্যন্ত শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর বিশেষ পূজা, সৎ গ্রন্থাদি পাঠ। সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ করবেন শ্যামল সরকার। পাঠান্তে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞের শুভ গন্ধ্যাধিবাস। ৬ মার্চ ব্রাহ্ম মুহূর্ত হতে মহানাম সংকীর্ত্তন শুরু। মহাপ্রভুর অষ্ট কালিন ভোগ আরাধনা। সেবা কার্যে শ্রী সুকদেব দাস। দুপুর ১টা থেকে আনন্দ বাজারে প্রসাদ বিতরণ। ৭ মার্চ অনুষ্ঠিত হবে মহাপ্রভুর অষ্ট কালিন ভোগ আরাধনা এবং দুপুর ১টা হতে আনন্দ বাজারে প্রসাদ বিতরণ। ৮ মার্চ প্রভাতে মহানাম বিশ্রাম। নগর কীর্ত্তন। দুপুর ১টা হতে মহাপ্রভুর ভোগ আরাধনা। মস্ত বিদায় মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যা ৭টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রণামলহ সঙ্গীতে। ৯ মার্চ বিকাল ৪টায় ভগবত সভা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।