ঢাকাWednesday , 27 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জমি দখলে নিতে গৃহবধূকে পিটিয়ে জখম

admin ঢাকা
আপডেট: 27 February 2019, 21:50

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার টিকেটে অসহায় পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদসহ জোরপূর্বক জমি দখলে নিতে তাছলিমা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে কয়েকজন প্রভাবশালী পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) মারপিটের ঘটনায় আহত গৃহবধূ তাছলিমা খাতুন টিকেট গ্রামের মৃত মাওলা বক্স সরদারের ছেলে গোলাম মোস্তফা (৪৮), আব্দুল করিম (৪৫), আব্দুল করিমের ছেলে সেলিম হোসেন (২০), মেয়ে রেশমা খাতুন (২৫) ও গোলাম মোস্তফার ছেলে শাহাবুদ্দীন (২২) কে আসামি করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
দায়েরকৃত অভিযোগ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ ২০/২৫ বছর গৃহবধূ তাছলিমা ও তার পরিবার একমাত্র সম্বল হিসেবে টিকেটের ওই সরকারি খাস জমির ভোগদখল ও শান্তিপূর্ণ বসবাসে থাকলেও স্থানীয় প্রভাবশালী আসামিরা ভুক্তভোগী পরিবারকে উচ্ছেদ ও জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে আসছিলো। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামিরা বাদীর বসতভিটায় প্রবেশ করে আক্রমণ করে ওই গৃহবধূকে এলোপাতাড়ি পিটিয়ে জখম। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে ঘটনাটি নিয়ে দেবহাটা থানায় বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হলেও আসামিরা বাদী আহত গৃহবধূ তাছলিমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ জানিয়ে নিরাপত্তার স্বার্থে আসামিদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগী পরিবারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *