ঢাকাWednesday , 27 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সামান্য বৃষ্টিতেই পানিবন্দি পলাশপোল সরদারপাড়া!

admin ঢাকা
আপডেট: 27 February 2019, 20:28

ডেস্ক রিপোর্ট: সামান্য বৃষ্টিতেই পানিবন্দি হয়ে পড়েছে সাতক্ষীরার পলাশপোল সরদারপাড়া (সংগ্রাম হাসপাতালের পশ্চিম দিকে) এলাকার বাসিন্দারা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরদারপাড়ার রাস্তাগুলোতে হাঁটু পানি। ড্রেন এবং রাস্তা আটকে ইট, বালিসহ অন্যান্য সরঞ্জাম রাখায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সংশ্লিষ্টদের মালামালগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানালেও তারা কর্ণপাত করছে না।
তবে, এলাকাবাসীর দুর্ভোগ কমাতে বুধবার সকালে স্থানীয় কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর উপস্থিত থেকে উক্ত মালামাল সরিয়ে দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে, টানা তিনদিনের বৃষ্টিতে অত্র এলাকার রাস্তায় পানি জমে থাকার কারণে মধুমোল্লার ডাঙ্গী, সরদারপাড়াসহ বিভিন্ন এলাকার স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
এবিষয়ে কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নিজে উপস্থিত থেকে বুধবার লোকজন নিয়ে মালামাল সরিয়ে দিয়ে মোটামুটি সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *