ঢাকাTuesday , 26 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেয়ালায় মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 26 February 2019, 22:18

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার জেয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ে সহকারি শিক্ষক কার্ত্তিক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মো. কামরুজ্জামান, মনিরুজ্জান, বারসিকের সহকারি কর্মসূচি কর্মকর্তা গাজী আসাদুল ইসলাম ও যুব সংগঠক ফজলুল হক প্রমুখ।
প্রতিযোগিতায় ক’ গ্রুপে ৫ম শ্রেণির শিক্ষার্থী হৃদয় ১ম স্থান, রুবাইয়া ২য় ও তানিয়া সুলতানা ৩য় স্থান অধিকার করে। এছাড়া খ গ্রুপে ১ম শ্রেণির শিক্ষার্থী সুপালী বিশ্বাস ১ম, ইমরান আলী ২য় ও মোসলেমা খাতুন ৩য় স্থান অধিকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *