সাতক্ষীরা বিআরডিবির ইউসিসিএ’র ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা সদর বিআরডিবি’র হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সাতক্ষীরা সদর বিআরডিবি/ইউসিসিএ’র চেয়ারম্যান সোহেল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈয়েবুর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুর রহমান, রামপ্রসাদ ঢালী, সাতক্ষীরা সদর বিআরডিবি’র এআরডিও (ইরোসপো) মৃদুল সরকার, এআরডিও আল-আমিন, প্রধান পরিদর্শক শফিকুল ইসলাম, বড়দল কৃষক সমবায় সমিতির ম্যানেজার এনামুল হক (খোকন) প্রমুখ।
সভার দ্বিতীয় পর্বে সাতক্ষীরা ইউসিসিএ’র ৩জন কর্মচারীকে অবসর জনিত কারণে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। বিদায়ীরা হলেন হিসাব সহকারি আবু ছালেক, প্রধান পরিদর্শক শফিকুল ইসলাম ও শিখারাণী দাশ। (প্রেস বিজ্ঞপ্তি)
