ঢাকাTuesday , 26 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শিক্ষা উপকরণ বিতরণ

admin ঢাকা
আপডেট: 26 February 2019, 21:21

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পাঁচটি বিদ্যালয়ের ১৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীসহ উপজেলার ভাব প্রকল্পভুক্ত ১৫টি বিদ্যালয়ের ৩২৫জন শিক্ষার্থীকে স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বোচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের আয়োজনে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. শাকির হোসেন, ভাব বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম. এ. আলিম খান, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল, স্কুল ব্যাগ ও একটি আদর্শ মানুষ হতে চাই বই বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *