ঈশ্বরীপুরে ওয়াশ মেলা সম্পন্ন
জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর (শ্যামনগর): শ্যামনগরের ঈশ্বরীপুরে শেষ হলো দু’দিনব্যাপী ওয়াশ মেলা।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও উইনরক এর অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ‘নবযাত্রা’ প্রকল্পের আয়োজনে বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেলার পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে ফিল্ড অফিস ম্যানেজার রর্বাটসন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউপি সদস্যা রুপিয়া আজিম, সদস্য গাজী গোলাম মোস্তফা, ওয়াশ অফিসার জিয়াউর রহমান, হামিদুর ইসলাম, ওয়াশ অর্গানাইজার রেমা মারিতা সাহা প্রমুখ।
মেলায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন সংস্থা স্টল প্রদর্শনী করে।
এতে প্রথম পুরস্কার দেওয়া হয় গ্রাম উন্নয়ন কমিটি, দি¦তীয় পুরস্কার পায় ইসলাম ব্রাদার্স এবং ইসলাম ব্রাদার্সের মালিক নুর ইসলামকে।

Leave a Reply