ঢাকাTuesday , 26 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছায় সুইসাইড নোট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

admin ঢাকা
আপডেট: 26 February 2019, 21:03

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় পরীক্ষা ভাল না হওয়ায় সুইসাইড নোট লিখে ইয়াছিন আলী নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে তার নানা বাড়িতে সে আত্মহত্যা করে।
নিহত ইয়াছিন আলী চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বলিভাদ্রপুর গ্রামের নূরুজ্জামানের ছেলে।
নিহতের মামা জাহিদ হাসান বলেন, সোমবার হিসাব বিজ্ঞান পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে ইয়াছিন। পরে গভীর রাতে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে পড়ার টেবিলে সে ‘আমি চলে যাচ্ছি কারণ আমার পরীক্ষা ভাল হয়নি, বাই’। তার কাছে কে কত টাকা পাবে তার একটি তালিকা ‘সুইসাইড নোট’ লিখে রেখে গেছে সে।
চৌগাছা থানার ডিউটি অফিসার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *