ঢাকাTuesday , 26 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মনিরামপুরে ২৫ দাখিল পরীক্ষার্থী নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

admin ঢাকা
আপডেট: 26 February 2019, 21:01

যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ২৫ দাখিল পরীক্ষার্থী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্যরা সাঁতরে পার হতে সক্ষম হলেও মৌসুমি খাতুন নামে এক পরীক্ষার্থী নিখোঁজ হয়।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার পারখাজুরা বাঁওড় পার হওয়ার সময় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
পারখাজুরা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার একেএম সিফাতুল্লাহ জানান, উপজেলার রাজগঞ্জে কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে প্রতিদিনের মতো ২৫ শিক্ষার্থী পারখাজুরা থেকে নৌকায় নলতাঘাটে যাচ্ছিল। নৌকা বাঁওড়ের মাঝখানে পৌঁছালে হঠাৎ দমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এ সময় ২৪ শিক্ষার্থী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও মৌসুমি উঠতে পারেনি। ঘটনার পর নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে ৭টি জাল বাঁওড়ে নামানো হয়েছে। পাশাপাশি মনিরামপুর ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *