ঢাকাTuesday , 26 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় বজ্রপাতে ভাটা শ্রমিক নিহত

admin ঢাকা
আপডেট: 26 February 2019, 20:45

বেনাপোল থেকে এম ওসমমান: যশোরের শার্শায় বজ্রপাতে আবেদিন (৩০) নামে এক ইট ভাটার শ্রমিক নিহত হয়েছে। সে উপজেলার বাগাডাঙ্গা গ্রামের নবাব আলীর ছেলে এবং বড়বাড়িয়া গ্রামে অবস্থিত টাটা ইটভাটার শ্রমিক।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইটভাটায় কাজ করার সময় আকর্ষিক বজ্রপাতে আবেদিন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মইনুদ্দিন রনি তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে আবেদিন নামে একজন নিহত হয়েছে। তার বাড়ি শার্শার বাগাডাঙ্গা গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *