ঢাকাTuesday , 26 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৯ দফা দাবিতে ক্ষেতমজুর সমিতির স্মারকলিপি

admin
February 26, 2019 8:43 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ বরাদ্দে লুটপাট-অনিয়ম বন্ধ, পল্লী রেশন চালুসহ ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের বাঁচার দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা নির্বহী অফিসার দেবাশিষ চৌধুরীর কাছে স্মারকলিপি তুলে দেন সিপিবি’র জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্ষেমজুর সমিতি সদর উপজেলার সভাপতি মো. ইয়ার আলী।
স্মারকলিপিতে ক্ষেতমজুরসহ গ্রামের গরিব মানুষের জন্য গ্রামীণ কর্মসূচি ও প্রকল্পের সরকারি বরাদ্দে ব্যাপক লুটপাট, অনিয়ম দুর্নীতি, দলীয়করণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, পল্লী রেশন চালু, সারাবছর কাজের নিশ্চয়তাসহ ন্যায্য মজুরি না পাওয়ার বিষয় উল্লেখ করে ৯ দফা দাবি জানানো হয়েছে।
এসব দাবির মধ্যে গ্রামীণ সরকারি বরাদ্দে লুটপাট-দুর্নীতি বন্ধের ব্যবস্থা গ্রহণ, চালসহ সকল খাদ্য দ্রব্যের দাম কমানো, অবিলম্বে পল্লী রেশনিং ব্যবস্থা চালুকরণ, সারাবছর কাজ ও ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, খাস জমি ভূমিহীন ক্ষেতমজুরদের মধ্যে বন্দোবস্ত দিতে হবে, ইসলামপুর চরে একটি প্রাইমারি স্কুল নির্মাণ ও বাইপাস সড়ক মূল নকশা অনুযায়ী বাস্তবায়ন করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সদর সহকারি কমিশনার (ভূমি) মো. নূর আলম রনি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য সামছুর গাজী, কওছার গাজী, আমিরুল ইসলাম ও মো. মাছুম মোল্যাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।