ঢাকাMonday , 25 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন অ্যাড. মোস্তফা

admin ঢাকা
আপডেট: 25 February 2019, 22:47

দেবহাটা প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেযারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট স.ম গোলাম মোস্তফা। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০মিনিটে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিআরডিপির চেয়ারম্যান ইউপি সদস্য আবুল কাশেম, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনু রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সদস্য আব্দুস সামাদ, সিরাজউদ্দীন গাজী, নূর ইসলাম গাজী, সমাজসেবক রওশন আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *