কৃষ্ণনগর ইউনিয়ন তাঁতীলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন
কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়ন তাঁতীলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোমবার বাংলাদেশ তাঁতী লীগ, কালিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্য সচিব এসএম জাকির হোসেন নেতৃবৃন্দের কাছে এই কমিটির তালিকা হস্তান্তর করেন।
৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে নূর হোসেনকে আহ্বায়ক এবং ডা. সালাহউদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।
এসময় কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম হোসেন, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল খান, সদস্য হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply