শ্যামনগরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আরও ৪ জনের মনোনয়ন ক্রয়
শ্যামনগর প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে শ্যামনগরে চেয়ারম্যান পদে দুই ও ভাইস চেয়ারম্যান পদে দুই জন মনোনয়ন ক্রয় করেছেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু এবং শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জি এম ওসমান গণি চেয়ারম্যান পদে মনোনয়র পত্র ক্রয় করেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা পষিদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম মহসিন উল মুলক এবং মুন্সিগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অসীম কুমার মৃধা মনোনয়ন পত্র ক্রয় করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার বিকাল ৫াট পর্যন্ত শ্যামনগর উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন গ্রহণ করেছেন ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৯ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন মনোনয়ন ক্রয় করেছেন।

Leave a Reply