ঢাকাMonday , 25 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘দি গ্রান্ড সুলতান’ রেস্টুরেন্ট উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 25 February 2019, 22:29

ডেস্ক রিপোর্ট: ভোজন বিলাসীদের জন্য নতুন মাত্রা নিয়ে ব্লু-মুন ক্যাফের উদ্যোগে শহরের বড় বাজার সড়কের মেহেরুন প্লাজার ৩য় তলায় উদ্বোধন করা হয়েছে ‘দি গ্রান্ড সুলতান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতী, প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী, কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, অনিমা রানী মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আহসানুর রহমান রাজীব, শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, যুবলীগ নেতা কাজী আক্তার হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহেছান হাবীব অয়ন প্রমুখ। প্রকৃতির সাজে দি গ্রান্ড সুলতান রেস্টুরেন্টের চমৎকার ইন্টেরিয়র ডিজাইন নজর কাড়বে সবার। এছাড়া কাস্টমারদের জন্য ফোনে অফিস ও হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে। এখানে মাল্টি কুইজিন ম্যানুর সাথে কন্টিনেন্টাল, স্টেক, কাবাব, বারবিকিউ, পিজ্জা,পাস্তা, থাই, ইটালিয়ান, চাইনিজ ও ইন্ডিয়ান খাবার পাওয়া যাবে এখানে। রেস্টুরেন্টটির সত্ত্বাধিকারী সাবেক ছাত্র নেতা শেখ আবীদ হাসান ওভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *