ঢাকাMonday , 25 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে ডলফিন সংরক্ষণে ক্যাম্পেইন

admin ঢাকা
আপডেট: 25 February 2019, 22:27

এসএম সাহেব আলী, গাবুরা (শ্যামনগর): শ্যামনগরের বুড়িযগোয়ালিনীতে ডলফিন সংরক্ষণে সচেতনামূলক কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় সংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মৃণাল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সহকারি রেঞ্জ কর্মকর্তা বেলাল হোসেন, প্রজেক্ট ফ্যাসিলেটর জোবায়ের হুসাইন ফাহাদ, সহকারি স্টেশন কর্মকর্তা বুড়িগোয়ালিনী সুলতান আহমেদ, প্রজেক্ট ফ্যাসিলেটর স্মরণ কুমার চৌহান, ফিল্ড ফ্যাসিলেটর পিন্টু কুমার গুহ ও বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আয়ুব আলী।
অনুষ্ঠানে কুইজ পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমিত কুমার বিশ্বাস। চিত্রাংকন প্রতিযোগিতায় নাফিজা ১ম স্থান, শারমিন ২য় স্থান, শাহিন আলম ৩য় স্থান অধিকার করে। কুইজ প্রতিযোগিতা নুরনাহার ১ম, রিয়াজুল ২য় এবং আলী হাসান ৩য় স্থান অধিকার করে। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *