ঢাকাMonday , 25 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ফিরোজ আহম্মেদ স্বপনের কর্মী সমাবেশ ও র‌্যালি

admin ঢাকা
আপডেট: 25 February 2019, 22:14

ফারুক হোসেন রাজ, হেলাতলা (কলারোয়া): কলারোয়ায় আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আ’লীগের কর্মী সমাবেশ ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকালে কলারোয়া ফুটবল মাঠে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং আসন্ন উপজেলা নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে ও যুবলীগের আহ্বায়ক শেখ মাসুমুজ্জামান মাসুমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া পৌর সভার (ভারপ্রাপ্ত) মেয়র মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্ববায়ক সুরাইয়া ইয়াসমিন রতœা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না। এছাড়াও ১২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নৌকা প্রতিক বিজয়ের লক্ষ্যে বর্ধিত কর্মী সমাবেশে অতিথিরা তাদের বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের কথা তুলে ধরে বলেন, শেখ হাসিনার সারকার শিক্ষা বান্ধব সরকার। উন্নয়নের সরকার। কলারোয়ার জনসাধারণের সার্বিক উন্নয়নকল্পে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে উপজেলা ফুটবল মাঠ থেকে তৃণমূল জনমানুষের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *