ঢাকাMonday , 25 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে নারী-শিশুদের যৌন নিপীড়ন বিরোধী সচেতনতামূলক সভা

admin ঢাকা
আপডেট: 25 February 2019, 22:12

সাইফুল ইসলাম নিরব, সখিপুর (দেবহাটা): দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ২০১৯-২০ অর্থ বছরের ভিজিডি উপকারভোগীদের মাঝে চাল বিতরণ এবং নারী ও শিশুদের যৌন নিপীড়ন বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, ইউপি সচিব গোলাম রব্বানী।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকবর আলী, পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, নির্মল কুমার মন্ডল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুর রহমান, রেহানা ইসলাম, আলফাতুন নেছা, আরতী রানী, উদ্যোক্তা এমএ মামুনসহ গ্রামপুলিশবৃন্দ।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন এলজিএসপি কাজে জেলার শেষ্ঠ নির্বাচিত হয়ে গোল্ড মেডেল পুরস্কার পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *