ঢাকাMonday , 25 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তৃণমূল কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়: ফল ও সবজি সংরক্ষণে হিমাগার নির্মাণের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে

admin ঢাকা
আপডেট: 25 February 2019, 21:42

ডেস্ক রিপোর্ট: তৃণমূল কৃষকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের তালতলা সহকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ নূরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন, বিনার ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আল আরাফাত তপু, সদর উপজেলা কৃষি সম্প্রাসরণ অফিসার প্লাবণী সরকার, জেলা মার্কেটিং অফিসার আব্দুল্লাহ, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার নূরুল হুদা, উপ-সহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, অমল কুমার ব্যানার্জী, কিরন্ময় সরকার, নীল কণ্ঠ সরকার, সুমন সাহা প্রমুখ।
সভায় পুরাতন সাতক্ষীরার আম চাষী আব্দুল হাই সিদ্দিকী বলেন, সাতক্ষীরায় প্রচুর আম উৎপাদন হয়। সংরক্ষণের অভাবে ভালো বাজারমূল্য পাওয়া যায় না। আম রপ্তানি হয় সীমিত। সাতক্ষীরায় ফল সংরক্ষণের জন্য একটি হিমাগার প্রয়োজন। জগন্নাথপুরের সবজি চাষী নজরুল ইসলাম বলেন, সাতক্ষীরায় ব্যাপক সবজি উৎপাদন হয়। মৌসুমে সবজির দাম কম থাকায় কৃষকরা লাভবান হতে পারেন না। সবজি সংরক্ষণের জন্য একটি হিমাগার বিশেষ প্রয়োজন।
এসময় জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরায় সার সংরক্ষণের জন্য বাপা’র সার গুদাম নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সাতক্ষীরার ডিলারদের খুলনা থেকে সার আমদানি করতে হবে না। বিধায় সঠিক মূল্যে সাতক্ষীরার কৃষকরা সার পাবেন। ফল ও সবজি সংরক্ষণের বিষয়ে বিবেচনা করে হিমাগার নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে ২৫০জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *