ঢাকাMonday , 25 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

admin ঢাকা
আপডেট: 25 February 2019, 20:55

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ৩৮নং ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজগারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। কোমলমতি কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিলে আগামীতে আরো বেশি ভাল ফলাফল করতে উৎসাহ পাবে। কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরো বেশি মনোযোগী হতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এ কাজে সহায়তা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সহকারি জেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত জি.এম আব্দুস শহিদ খান চৌধুরী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল লতিফ, সাতক্ষীরা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকটর মো. আবু তাহের, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম প্রমুখ। আলোচনা সভা শেষে ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এসময় ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক রোকনুজ্জামান ডালিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *