ঢাকাMonday , 25 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: তোমার ব্যক্তিগত জিপসি বাগানে

admin ঢাকা
আপডেট: 25 February 2019, 20:49

তোমার ব্যক্তিগত জিপসি বাগানে
আটপৌঢ়ে পালক পরা কোন দাঁড়কাক ছিলো না,
শহরের ব্যস্ততম সড়কের মত পথিক বৃক্ষের ভীড়ে
কোথাও পাতারা কেবল পড়ে আছে আদি সংসারের লোভে।
আমার বেলকনিতে অবশ্য এককাপ ‘র’ চা আর আমি
শালিক দম্পতিও চলে গেছে সংসার টেকেনি বলে, নিঃসন্তান একদিন।
অ্যাপার্টমেন্ট থেকে স্টেট তাকালেই দৃশ্যমান তোমার বাগানটি
আমি সেখানে কোথাও কখনো নির্মল আলো দেখিনি,
সব মৌসুমই পরিচর্চাহীন।
হঠাৎ একদিন পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম ‘মালি চাই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *