ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 11 August 2018, 15:49

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) রাত ৯টায় পারুলিয়া মোল্লা পাড়া যুব কমিটির আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। দক্ষিণ পারুলিয়া স্পের্টিং ক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পারুলিয়া স্পের্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক অসিম ঘোষ প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লা পাড়া যুব কমিটির আমজাদ হোসেন রিঙ্কু, ফরহাদ হোসেন, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু প্রমুখ। উদ্বোধনী খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রাম কৃষ্ণ তোতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *